চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ ঘণ্টা পর নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

এস কে রাসেল এস কে রাসেল
২:৩৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
কিশোরগঞ্জ, জনপদ
A A
নৌকাডুবির পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নয় বছর বয়সী শিশু ফারিয়া রহমান নিহার মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চারফরাদী ইউনিয়নের দক্ষিণ চারটেকি বেড়িবাঁধ এলাকায় আকস্মিকভাবে নৌকাটি ডুবে যায়।

এই ঘটনায় ফারিয়ার বড় বোন কাশ্মীরা রহমান নীলা (১৭) ঘটনাস্থলেই মারা যান। নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে। ফারিয়া কটিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং কাশ্মীরা ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ বলেন, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠানো হয়। শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার সম্ভব হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদে ভাঙন রোধে নির্মিত দক্ষিণ চারটেকির বেড়িবাঁধ এলাকাটি বর্তমানে স্থানীয় পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। ঈদের ছুটিতে সেই স্থান দেখতে পরিবারসহ বেড়াতে গিয়েছিলেন ফারিয়ারা। ভ্রমণের একপর্যায়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌকাডুবিমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT