চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের দুই দিন পর গোপালগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৯:২৮ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিখোঁজের দুই দিন পর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের একটি বাঁশ বাগান থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম সিনথিয়া খানম মিষ্টি (৯)। সে ফুকরা ইউনিয়নের পাঙ্খারচর গ্রামের লিটন শেখের মেয়ে। পাঁচ সন্তানের মধ্যে সে ছিল চতুর্থ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে কাশিয়ানী থানার এসআই বোরহান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনের সময় ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোরা কাজীর বাঁশ বাগানের ভেতর থেকে নিখোঁজ সিনথিয়া খানম মিষ্টির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মাহফুজুর রহমান জানান, নিহত শিশুর পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যার আগে বাড়ির সামনের রাস্তায় ঘোরাফেরা করছিল সিনথিয়া। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় পরদিন সোমবার (৫ জানুয়ারি) সিনথিয়ার মা পাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ২২২।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে কারা এবং কেন হত্যা করেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জনিখোঁজ শিশুমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT