জনপদ

টাঙ্গাইলে অটো চালকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে অটো চালকের মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে একটি পাহাড়ি এলাকায় অটো চালকের মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বাসাইলে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ব্যটারি চালিত অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১৫ মার্চ সকালে বাসাইল পৌর শহরের কুমারজানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চালকের নাম জুলহাস মিয়া (৫০)। তিনি টাঙ্গাইল সদরের বোয়ালী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জুলহাস মিয়া পেশায় ট্রাক চালক ছিলেন। সম্প্রতি তিনি ট্রাক চালানো বাদ দিয়ে  ব্যাটারি চালিত অটো কিনে চালানো শুরু করেন। প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হোন। পরে বুধবার সকালে বাসাইল পৌর শহরের কুমারজানী এলাকায় হাত ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাতকরা চালককে হত্যার পর ব্যাটার চালিত অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে।

 

বিষয়:টাঙ্গাইল মরদেহ উদ্ধার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…