গাজার আল-শিফা হাসপাতালের ভেতরে ও বাইরে মরদেহের স্তুপ জমে আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, হাসপাতালটি সমাধিক্ষেত্রে পরিণত হচ্ছে। জ্বালানি সংকটের কারণে ভূখণ্ডটিতে ত্রাণ সহায়তা কার্যক্রমও বন্ধ হওয়ার পথে। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৪ হাজার ৫শ’ শিশুসহ ১১ হাজার ২শ’ ৪০ জনে দাঁড়িয়েছে।






