চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহিদ হাসান জাহিদ হাসান
৭:৪৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
নরসিংদীতে ঝুলন্ত দম্পতির মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণার দুর্গাপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

রোববার (২০ জুলাই) সকালে ঝুমার বাবার বাড়ির ঘর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

দম্পতি হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রমের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার। স্বামী সোহাগ পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। ঝুমা স্বামী সোহাগসহ বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। গতকাল শনিবার রাত ১০ টার দিকে খাবার খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান এই দম্পতি। পরে সকাল পৌনে ৬ টার দিকে বাড়ির অন্যরা টের পান ঘরের ভিতরে সোহাগ আর ঝুমার মরদেহ ঝুলছিল।

ওসি মাহমুদুল হাসান আরও জানান, এই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব দিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক দম্পতিনেত্রকোণামরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT