আন্তর্জাতিক

লিবিয়ায় ২ গণকবর থেকে ৫০ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

Desert landscape with chalk outlines of bodies and markings in the sand. Channel i News - চ্যানেল আই নিউজ

A vast desert with chalk outlines of bodies and markings, indicating a mass grave site in a remote area. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিবিয়ার দক্ষিণ-পূর্ব মরুভূমির ২টি গণকবর থেকে কমপক্ষে ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, মরদেহগুলো অভিবাসনপ্রত্যাশীদের। তারা লিবিয়ার মধ্য দিয়ে ইউরোপে যেতে চেয়েছিলেন।

আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গণকবরে যাদের মরদেহ পাওয়া গেছে, তাদের কয়েকজনকে মাটিচাপা দেয়ার আগে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব ও দক্ষিণ লিবিয়ায় অভিবাসন ও আশ্রয় প্রত্যাশীদের সহায়তাদানকারী দাতব্য প্রতিষ্ঠান আল-আবরিন।

রোববার লিবিয়ার নিরাপত্তা অধিদপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পূর্ব দিকের কুফরা শহরের একটি খামারে গণকবর থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হচ্ছে।

কুফরার নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল-ফাদিল জানিয়েছেন, একটি বন্দিশিবিরে অভিযান চালিয়ে সেখানে আরেকটি গণকবরে ৩১টি মরদেহ পাওয়া গেছে।

এর আগে ২০২৪-এ ত্রিপোলির দক্ষিণে শুয়ারিফ অঞ্চলে একটি গণকবর থেকে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়:মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…