জনপদ

সিলেটে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

শয়নকক্ষের বাইরে কিছু মানুষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত, তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেট নগরীর পাঠানটুলাস্থ পল্লবী আবাসিক এলাকার বাসার কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের নির্ণয় দাসের মেয়ে শিপা দাস ও একই গ্রামের রুকুনি তালুকাদেরর ছেলে রিপন তালুকদার।

তারা পল্লবী আবাসিক এলাকার ধীরেন্দ্র দের ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এই দম্পতির দুই বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ওই ঘরের মধ্যে শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা। বাইরে থেকে তখন ডাকাডাকি করে রিপন ও শিপার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয় জালালাবাদ থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বিষয়:সিলেট স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…