দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের একটিতে স্বতন্ত্র ও বাকি ৫টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন।
রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরি আবারও নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,০৩,৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৪২,৪১৯ ভোট।
রাজশাহীর-২ (সদর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা (কাঁচি) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪,০৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী এমপি ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১,৪৬৬ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ ১,৫৪,৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস সালাম লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৫,২৪৭ ভোট।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১,০৭,০৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনামুল হক পেয়েছেন ৫৩,৫৬১ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৬,৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৮৩,৮৬২ ভোট।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী ও বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি পেয়েছেন ১,০১,৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রায়হান কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪,২৭৮ ভোট।







