জনপদ

পঞ্চগড়ে নৌকা ডুবিতে নারী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু

পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় শত শত মানুষ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় শত শত মানুষ ঘটনাস্থলে উপস্থিত, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ১৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি চ্যানেল আই অনলাইনকে  নিশ্চিত করেন।

এ ঘটনায় আরও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

বিষয়:করতোয়া নৌকা ডুবি পঞ্চগড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…