চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার

এস কে রাসেল এস কে রাসেল
১:০৬ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ২ জুলাই সকাল ৭টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নিহতরা হল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার হাবিব মিয়ার ছেলে আবির (৭) ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে স্বজনরা নৌকা নিয়ে নদে খুঁজতে বের হয়ে বাঁশিয়া এলাকায় মরদেহ দুটি ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে মরদেহগুলো প্রায় দুই কিলোমিটার দূরে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়ার চরআলগী এলাকা থেকে নয়জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। ময়মনসিংহের দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা নয়জনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিন শিশু নদে ডুবে যায়।

মঙ্গলবার দুপুরে নিখোঁজদের মধ্যে শাপলা আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শাপলা পাকুন্দিয়ার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে।

গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, “মঙ্গলবার এক শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সকালে উদ্ধার হওয়া দুই শিশুর মরদেহও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ট্যাগ: ২২ ঘণ্টা পরদুই শিক্ষার্থীনৌকাডুবিব্রহ্মপুত্র নদময়মনসিংহমরদেহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

পরবর্তী

অ্যানিমেল থেকে রাম— মাঝখানে রণবীরের তিন বছর!

পরবর্তী
রাম ও অ্যানিমেল চরিত্রের সঙ্গে রণবীরের ছবি, দুই দৃশ্যের সংমিশ্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানিমেল থেকে রাম— মাঝখানে রণবীরের তিন বছর!

চ্যাম্পিয়ন দলগুলো কোয়ার্টার-ফাইনালে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টারে রিয়াল-বায়ার্ন-পিএসজির ম্যাচ কবে-কখন?

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT