কিশোরগঞ্জে হরতালে টায়ার জ্বালিয়ে বিএনপির মিছিল

কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীরা হরতালের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে, পরিস্থিতি উত্তপ্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি-জামায়াতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। সোমবার (২০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে মিছিল করে তারা।
এসময় মিছিলকারীরা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল দাবিতে স্লোগান দেয়। মিছিল থেকে কিশোরগঞ্জবাসীকে হরতাল পালন করার আহ্বান জানান। এসময় একতরফা নির্বাচন জনগণ মানে না বলেও স্লোগান দেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করেন। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে সটকে পড়ে তারা।
এছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
হরতালে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। চলাচল করছে ছোট ছোট যানবাহন।






