চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল

এস কে রাসেল এস কে রাসেল
১০:৫৬ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
কিশোরগঞ্জ, জনপদ
A A

দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে শরীফুল আলম ১৫২২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পান ১৯৭ ভোট, বাতিল হয় ১২০ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পান ১১৫৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পান ৬১১ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে সাজ্জাদুল হক পান ৭টি এবং শফিকুল আলম রাজন পান ৩০ ভোট। এ পদে বাতিল হয় ৩৩টি ভোট।

১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোটগ্রহণ চলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Reneta

এর আগে দুপুরে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, ২০১৬ সালের শেষ সম্মেলনে শরীফুল-মাজহারুল কমিটিও গঠিত হয়েছিল। তবে সেবার কাউন্সিল শেষে নাম ঘোষণা করতে কেন্দ্রকে অপেক্ষা করতে হয়েছিল তিন সপ্তাহ। এবার সরাসরি ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিটি গঠনকিশোরগঞ্জ জেলা বিএনপিবিএনপির সম্মেলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ডে ভূষিত চ্যানেল আই

পরবর্তী

‘ফাইনালের পথে আমরা একধাপ এগিয়েছি’

পরবর্তী

‘ফাইনালের পথে আমরা একধাপ এগিয়েছি’

কোন পরিকল্পনায় সফল হয়ে ম্যাচসেরা সাইফ?

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT