চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি দু’দিনের রিমান্ডে

এস কে রাসেল এস কে রাসেল
৭:১২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

চলতি বছরের ৩১ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির দুনেতা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সিজিএম) আল মামুন রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দেন। অপর মামলায় তাকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

জেলার কুলিয়ারচর থানার বিস্ফোরক ও হত্যা মামলা এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার নাশকতার মামলায় রোববার শরীফুল আলমকে কিশোরগঞ্জের আদালতে হাজির করে পুলিশ।

কুলিয়ারচরের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে বিচারক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। কিশোরগঞ্জ মডেল থানার মামলায় তার পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে জেল গেটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।

গত ৪ নভেম্বর শনিবার সকালে সাড়ে সাতটার দিকে জেলার ভৈরব পৌর এলাকার একটি বাসা থেকে শরীফুলকে তুলে নিয়ে যায় ঢাকার ডিবি পুলিশ। পরে তাকে ওই দুই মামলাসহ আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ অক্টোবর বিএনপির ডাকা হরতাল পালনকালে কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির দুই নেতা নিহত হন। এছাড়া গত ২৯ অক্টোবর রোববার হরতাল চলাকালে কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকায় ইটনার ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়।

Reneta

কুলিয়ারচরের ঘটনায় সদর থানার উপপরিদর্শক তারেক পারভেজ গত ২ নভেম্বর হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় শরীফুল আলমকে প্রধান আসামী এবং ৪৩ জনের নামে ও অজ্ঞাত ১৫শ থেকে ১৬শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

এ দুই মামলাতেই গ্রেপ্তার শরীফুল আলমকে কাশিমপুর কারাগার থেকে এনে কিশোরগঞ্জের আদালতে রিমান্ড চাওয়া হয়।

রিমান্ড আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন জেলা বারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিনসহ দলীয় আইনজীবীরা।

শরীফুল আলমের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিন জানান, দুটি ঘটনার সময়ই শরীফুল আলম ঢাকায় ছিলেন। তাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে রাখা হয়েছে। এখন আবার রিমান্ড দেওয়া হচ্ছে।

এর আগে রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে শরীফুল আলমকে কিশোরগঞ্জ আদালতে আনা হয়। রিমান্ড আদেশের পর আবার তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ জেলা বিএনপিচিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটপুলিশের সাথে সংঘর্ষরিমান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT