জনপদ

বিএনপির অবস্থা পা ভাঙা বাঘ আর খাঁচায় বন্দী সিংহ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী speaking at a press conference with colleagues in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থাকে পা ভাঙা বাঘ আর খাঁচায় বন্দী সিংহ বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিগত দিনের মত নির্বাচনের আগে বিএনপিকে শান্তি-শৃঙ্খলা বিনষ্টসহ দেশের সমৃদ্ধিকে স্তব্ধ করার সুযোগ দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২০ জুলাই) রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংসদ বাতিলের দাবিকে বিএনপির সাংবিধানিক সংকট তৈরির অপচেষ্টা উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ অন্যরা।

সভায় রংপুর বিভাগের ৮ জেলার আওয়ামী লীগের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…