চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্রে জনগণের ঢেউয়ে বিএনপির ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে যাবে: নানক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

আগামী নির্বাচনকে বাধাগ্রস্থ করা যাবে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা ১৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেছেন, বিএনপি-জামায়াত গত ১৫ বছর ধরে সরকার উৎখাতের চেষ্টা করেছে। তবে দেশের জনগণ তাদের সঙ্গে নেই বলেই বারবার তারা ব্যর্থ হয়েছে। ৭ জানুয়ারী নির্বাচনকে সামনে রেখেও তারা ষড়যন্ত্র করছে। তবে বিএনপির নির্বাচন প্রতিহতের যে ষড়যন্ত্র তাও ব্যর্থ হবে। ভোটকেন্দ্রে জনগণের ঢেউয়ে তাদের ষড়যন্ত্র ভন্ডুল হয়ে যাবে।

বৃহস্পতিবার এক মতবিনিময় সভার শুরু আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি ঢাকা ১৩ আসনে অবস্থিত সকল এনজিও, ক্লাব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন জাহাঙ্গীর কবির নানক।

এক প্রশ্নের জবাবে নৌকার মনোনীত এই প্রার্থী বলেন, নির্বাচনপূর্ব যেসব সহিংসতা হচ্ছে তা যৎসামান্য। তবে কোনো ধরণের সহিংসতাই কাম্য নয়। তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান দলের নীতিনির্ধারনী ফোরমের এই নেতা।

মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারে এই সভার আয়োজন করে ‘স্বপ্নপুরী কল্যাণ সংস্থা’ নামের একটি বেসরকারী সংগঠন। এসময় একাধিক সংগঠনের নেতৃবৃন্দের সভায় প্রার্থী নানকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সভায় বক্তব্যে রাখেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

রাতে মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে বিহারী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন নৌকার এই প্রার্থী। সেখানে তিনি বিহারীদের নানা ধরনের সমস্যার কথা শুনেন এবং নির্বাচিত হলে এ সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন। এ সময় বিহারী ক্যাম্পে নির্বাচন উৎসব লক্ষ্য করা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীর কবির নানকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT