চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর চারঘাটে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, রাজনীতি, রাজশাহী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফ সিপাইপাড়া এলাকায় পিটিয়ে এক বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিপাইপাড়া এলাকায় একটি ইসলামিক জলসার প্রধান অতিথি নির্ধারণকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত এরশাদ আলী (৪৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক সাইদুর রহমান ও সুমন আলীসহ কয়েকজন তার পথরোধ করে। এ সময় তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এরশাদকে।

পরে অন্য মুসল্লিরা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Reneta

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটিয়ে হত্যাবিএনপি কর্মীরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরার তানভীর একাই নিলেন ৮ উইকেট

এপ্রিল ১৮, ২০২৬

মাদ্রিদ ওপেন থেকে সরে গেলেন আলকারাজ ও জোকোভিচ

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ‘অবসর ভাতা’ চালু বিষয়ে যে আশার কথা জানালেন তথ্যমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ: স্পিকার

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT