রাজনীতি

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পাশে থাকবে বিএনপি: আহমেদ আজম খান

বিএনপি নেতা আহমেদ আজম খান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা আহমেদ আজম খান ও অন্যান্য নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের নির্দেশে বিএনপি সার্বক্ষণিক সকল নিহতের পাশে দাঁড়িয়েছে। সখীপুরের হুমায়রা ও মির্জাপুরের তানভীরসহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের পাশে বিএনপি থাকবে। এছাড়াও প্রত্যেকটি নিহতের পরিবারের কাছে তারেক সমবেদনা জানিয়েছেন৷

শুক্রবার (১লা আগষ্ট) বিকেলে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থী হুমায়রার পরিবারের সদস্যের সমবেদনা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ নিচ্ছিল, এ নিয়ে বহু আলোচনা হয়েছে।  এ ব্যাপারে সরকার তদন্ত কমিটি করে সিদ্ধান্ত নিবে পরবর্তী সময়ে এই ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ চালানো ঠিক হবে কি না?

সমবেদনা শেষে নিহত শিক্ষার্থী হুমায়রার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপির অন্যান্যতকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:বিএনপি বিমান দুর্ঘটনা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…