চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সৃষ্টি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য: পরশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২২
রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন: বিএনপির সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। এই জন্য বিএনপিকে জনবিচ্ছিন্ন একটা সন্ত্রাসী সংগঠন বলে দাবি করেছেন তিনি।

শনিবার উত্তর মুগদার মদিনাবাগে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তোলেন।

বিএনপিকে জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন দাবি করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন-তারা বিভিন্ন সময় হয়তো বিভিন্ন পন্থায় ক্ষমতা দখল করেছে, কিন্তু গণমানুষের দল হয়ে উঠতে পারে নাই। কারণ তারা গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে অনুপস্থিত, কিন্তু মানুষের অধিকার হরণে পারদর্শী। তারা মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে না, তারা নিজেদের দলীয় সার্থের জন্য এদেশের জনগণকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। যাতে করে এদেশকে আবারো জঙ্গি এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করতে পারে।

তিনি আরও বলেন, ২০০১ সালের পরে বিএনপি-জামাত নানা ধরণের ষড়যন্ত্র, নির্যাতন, গুম, হত্যা করেও আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের আদর্শ থেকে টলাতে পারেনি। নানা ধরণের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে গেছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা, ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় তারেক রহমানসহ বিএনপির একাধিক নেতা জড়িত, ২০০৫ সালের দেশব্যাপী সিরিজ বোমা হামলা, ২০১৪ সালের আগুন সন্ত্রাস ও নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করাই প্রমাণ করে বিএনপি একটি জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন। শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীই নয়, বিএনপি-জামাতের হাত থেকে গণমাধ্যম কর্মীরাও রক্ষা পায় নাই। তাদেরকেও নানাভাবে নির্যাতন, গুম, খুন করেছে।

তিনি আরও বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের সৃষ্টি হয়েছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে। তাই আমরা সর্বদা জনগণের অধিকার আদায়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব মন্দায় জিনিস পত্রের দাম বৃদ্ধিতে আপনাদের যে কষ্ট হচ্ছে সেটা আমরা উপলব্ধি করি। খুব শীঘ্রই বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। আপনারা বঙ্গবন্ধুকন্যার প্রতি আস্থা রাখেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন-যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেলাম, সেই হিমালয়সম মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত। ঠিক সেভাবে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী তারেক জিয়া। তিনি বলেন-বিএনপি-জামাত চায়না এদেশের মানুষ ভাল থাকুক, এদেশের মানুষের উন্নয়ন হোক। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশ যখন এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামাত। আমি যুবলীগের নেতা-কর্মীদের বলতে চাই, বিএনপি-জামাত আন্দোলনের নামে যদি জনগণের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবেন। যেন আন্দোলনের নামে কোন সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।

এর আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কবির সমাধি সৌধে এবং ১৯৯৫ সালে বিএনপির সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবলীগ নেতা শেখ বদর উদ্দিন বদু’র ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জুরাইন কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ।

ট্যাগ: যুবলীগশেখ ফজলে শামস্ পরশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত-পাকিস্তানের সৈন্যদের এক করলো সিধুর গান

পরবর্তী

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় কার্যকরের দাবি প্রবাসীদের

পরবর্তী
প্রবাসীদের দাবিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় কার্যকরের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় কার্যকরের দাবি প্রবাসীদের

আলোচনা সভায় বক্তারা জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন অঙ্গনে জামায়াত-শিবির রুখবে আইন জেলা ছাত্রলীগ: জয়

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT