রাজনীতি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, entouré by supporters and media. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, তার পাশে সমর্থক ও মিডিয়া উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা আগাম মন্তব্য করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপির চাওয়া খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। মুক্তির পর কোথায় চিকিৎসা করবেন সেটি তার ব্যক্তিগত বিষয়।

আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্য ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া নয়, এমন মন্তব্য করে গয়েশ্বর বলেন, জনবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকারের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। তাই বিএনপির দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

বিষয়:খালেদা জিয়া গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…