বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোন সময় নির্বাচন কমিশন থেকে ভোটের সময় নিয়ে ঘোষণা আসতে পারে। দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে আশা প্রকাশ করে তিনি জাতিকে সব কিছুর জন্য ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে হবে, একে কোনভাবে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না।






