মধ্যপ্রাচ্যসহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে, ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের নামে লুটপাট না করারও আহ্বান জানিয়েছেন তারা। গণহত্যাকারী ইসরাইলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ আওয়ামী সরকার সহায়তা করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।






