রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিবের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন।

আজ সোমবার ৪ মার্চ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল এর আগে সর্বশেষ চিকিৎসার জন্য ২০২৩ সালের ২৪ আগস্ট সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

বিষয়:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…