চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৬
প্রবাস সংবাদ
A A

পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাখার একাংশের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) লিসবনের বেনফরমেসো রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল হক এবং সঞ্চালনা করেন দলের আরেক যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন আলমগীর হাসান ফারুকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা এবং দূতাবাস ইনচার্জ এস এম গোলাম সরোয়ার।

Banglabid

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, সুজন ভূইয়া, নিজামুর রহমান টিপু, এম এ দেলোয়ার, লিটন মিয়া, তানবীর তারেক, শামীম আহমদ, জুয়েল রানা এবং যুবনেতা এমদাদ স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। আয়োজকদের মতে, এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধারণার চেয়েও ‘গুরুতর’ রোনালদোর চোট

পরবর্তী

নতুন গানে নারীদের অবমাননা, বাদশার বিরুদ্ধে মামলা

পরবর্তী

নতুন গানে নারীদের অবমাননা, বাদশার বিরুদ্ধে মামলা

দ্বিতীয় কিস্তিতে আরো ভয়ঙ্কর ধুরন্ধর!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT