ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশের প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন, ছবি তোলা হয়েছে একটি সুন্দর কক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার ৪ জুলাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই বৈঠক চলে।
বৈঠকে চার্লস হোয়াইটলির সঙ্গে আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ছিলেন বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ।
এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






