১০ ডিসেম্বর বিএনপি’র কর্মসূচিকে ঘিরে সারা দেশে দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গণগ্রেপ্তার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, সরকারের ছেলেমানুষী আচরণের কারণে বিএনপি’র ৩ ঘণ্টার সমাবেশ ৩ দিনে পৌঁছে। ক্ষমতাসীনদের সব চক্রান্ত ব্যর্থ করে ঢাকার গণসমাবেশ সফল হবে বলে মন্তব্য করেন তিনি।







