রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করবে বিএনপি। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল পুলিশ কমিশনারের কাছে এ সংক্রান্ত আবেদন করেন।
এদিকে, গোলাপবাগ মাঠটি পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি জানিয়েছেন: কমলাপুর কিংবা মিরপুর বাঙলা কলেজ মাঠ চেয়েছিল বিএনপি। পরবর্তীকালে আবার রাতে গোলাপবাগ মাঠ চেয়েছেন তারা।







