চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে বিএনপি’র পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

এস কে রাসেলএস কে রাসেল
৩:১২ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A

কিশোরগঞ্জে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের রথখলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা সহকারে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা এলাকা পার হওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হয়। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে মারেন। প্রতিবাদে পুলিশও টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আধা ঘণ্টা শহরের আখড়া বাজার থেকে রথখলা এলাকা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আলম ফয়সাল ও মানবজমিন এর স্টাফ রিপোর্টার মোঃ আশরাফুল ইসলাম আহত হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাক সরকার জানান, বিএনপি’র পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা ময়দান পর্যন্ত। রথখলা ময়দান পেরিয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপি নেতা কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কত রাউন্ড গুলি টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে সেটা পরে জানা যাবে।

এ বিষয়ে জেলা বিএনপির সহসভাপতি মো. শরীফুল আলম জানান, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। পদযাত্রা কর্মসূচিটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের রথখলা এলাকা পর হতে গেলেই পুলিশ বাধা দেয়। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের রাবার বুলেট ও টিয়ারগ্যাসে আঘাতে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা পুলিশি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোরগঞ্জপুলিশের সাথে সংঘর্ষবিএনপি পদযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে মৃত্যু কমাতে পূর্বাভাস ও আগাম প্রস্তুতি জোরদারের তাগিদ

মে ৪, ২০২৬

সিনেমার বার্তাই কি বদলে দিল তামিলনাড়ুর রাজনীতি?

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফর্টিফাইড চাল উৎপাদন জোরদারে টেকনোসার্ভের কর্মশালা

মে ৪, ২০২৬

বাইফা আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT