চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিজিএফ তালিকা নিয়ে দ্বন্দ্ব: মহিলা দল নেত্রীকে বেঁধে পেটালেন বিএনপি নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
অন্যান্য, জনপদ, ভোলা
A A
বিএনপি নেতার হামলার শিকার মহিলা দল নেত্রী, ভিজিএফ তালিকা নিয়ে দ্বন্দ্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়ায় ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্যা মালেকা বেগমের ওপর পৈশাচিক হামলা ও নির্যাতন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও তার অনুসারীরা।

বুধবার সকালে চাঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।

মালেকা বেগম জানান, ভিজিএফ ত্রাণের তালিকা নিয়ে স্থানীয় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সঙ্গে তার মতবিরোধ হয়। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য একশ জন সুবিধাভোগীর তালিকা চাইলেও কর্মকর্তা তা কমিয়ে দিতে বলেন। বিষয়টি নিয়ে রোববার সকালে তিনি পুনরায় ইউনিয়ন পরিষদ অফিসে গেলে পরিকল্পিতভাবে তার ওপর পাশবিক হামলা চালানো হয়।

Banglabid

মালেকা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মচারী এবং দলের কিছু মহিলা সমর্থক তাকে ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে টেনে নিয়ে যান। সেখানেই রশি দিয়ে হাত-পা বেঁধে মুখ, মাথা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয়। শত শত মানুষের সামনে তাকে উলঙ্গ করে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, আমি ঘটনার সময় ইউনিয়ন পরিষদের ছিলাম না। ঘটনাটি পরে জেনেছি এবং কর্তৃপক্ষকে অবহিত করেছি।

Reneta

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ইব্রাহিম হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও গণমাধ্যমকর্মীরা কোন সাড়া পাননি।

তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন: চাঁচড়া ইউনিয়নের সাহসী ও ত্যাগী নেত্রী মালেকা বেগমের ওপর এই পৈশাচিক হামলার আমরা তীব্র নিন্দা জানাই। ৮ বছর ধরে জনগণের সেবা করে আসা একজন নারী নেত্রীকে যেভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তা কেবল একজন নারীকে নয়, সমগ্র মানবতা ও নারীর সম্মানকে পদদলিত করেছে। এটি সভ্য সমাজের জন্য এক গভীর লজ্জাজনক দৃষ্টান্ত।

ফরিদা ইয়াসমিন আরও বলেন: আমরা বিশ্বাস করি, এই হামলা পূর্বপরিকল্পিত এবং এর পেছনে রয়েছে আওয়ামী লীগপন্থী একটি কুচক্রী মহল, যারা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দমন করতে চায়। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। দেশের বিবেকবান জনগণ, দলীয় নেতৃত্ব এবং প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি—এই নারকীয় হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি নেতামহিলা দল নেত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৫৫১

পরবর্তী

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি

পরবর্তী
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন গাড়ি, সিসিটিভি ও পুলিশি সরঞ্জামসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি

রেল উপদেষ্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে: রেল উপদেষ্টা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT