রাজনীতি

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপি

বাংলাদেশের কৃষি ও শ্রমিক সংগঠনের লোগো, কৃষি ও শ্রমের প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কৃষি ও শ্রমিক সংগঠনের লোগো, কৃষি ও শ্রমের প্রতীক সহ, কেন্দ্রীয়ভাবে প্রদর্শিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঘোষণাপত্র উন্মোচনের এই আয়োজনে বিএনপির পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

সোমবার (৪ আগস্ট) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ।

এর আগে সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়:জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী জুলাই সনদ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…