এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপি এখন আগের তুলনায় আরও জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সারা দেশে বিএনপি এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। দলটি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি। জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে। এ কারণেই দলটি আরও জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের পর মানুষ ভয় ও দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আলোচনা-সমালোচনাকে গুরুত্ব দিয়ে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ কারণে তিনি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছেন।









