২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন, পেছনে বইয়ের আলমারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল। তিনি আরও বলেন, বিএনপি জানে নির্বাচনে এলে তারা পরাজিত হবে, তাই তারা নির্বাচন বানচাল করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর গণভবনে গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন প্রধানমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






