বাংলাদেশ

বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে: ফেনীতে প্রধানমন্ত্রী

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের থেকে জনগণকে সতর্ক থাকতে হবে। ফেনীর ‘মহুরী-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। জনগণের কল্যাণের জন্য নেয়া কর্মসূচি যারা বাধাগ্রস্ত করতে চায় তারা জনগণের ভালো চায়না। নদী খনন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…