রাজনীতি

দুর্গাপূজা ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

দুর্গাপূজা ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন দলের জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে গঠিত পর্যবেক্ষণ কমিটির সভায় এ কথা জানান দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন।

সভায় নেতারা জানান, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিশেষ প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিয়েছে।

বিষয়:উদ্‌যাপন দুর্গাপূজা নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সতর্ক থাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…