রাজনীতি

তফসিল ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিএনপির

তফসিল ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিএনপির

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

সরকারের অধীনে নির্বাচনকে একতরফা নির্বাচন উল্লেখ করে তফসিল ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। মঙ্গলবার ১৪ নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, সরকার জনগনের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মাদ হয়ে গেছে। শেখ হাসিনা তার আজ্ঞাবহনির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেয়ার পাঁয়তারা শুরু করেছে।

বিএনপি নেতা বলেন, ‘আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, এই তফসিল নাটক বন্ধ করুন। আগে পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিন, এই দলদাস নির্বাচন কমিশন বাতিল করুন।’

এ সময় আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।

বিষয়:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা দ্বাদশ জাতীয় নির্বাচন বিএনপি বিএনপির অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…