চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি প্রতিপক্ষ হিসেবে পুলিশকে বেছে নিয়েছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে বেছে নিয়েছে। বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা।

ওবায়দুল কাদের বৃহস্পতিবার তার বাসভবনে ব্রিফিংকালে একথাএ বলেন।

বিএনপি মহাসচিব আবারও আন্দোলন আন্দোলন খেলা শুরু করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেইতো সহিংসতা আর সন্ত্রাস এবং জনগণের সম্পদ নষ্ট ও নিজেদের মধ্যে মারামারি ।

Banglabid

তিনি বলেন, বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে আবারও প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেফতার, হয়রানি করা হয়েছে তা বলুন?

তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, তাই বলে কি অপরাধীদের ধরা হবে না?

অপরাধী, সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না, আর বিএনপি সমর্থিত কোন অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে অভিযোগ করা হয় কেন?

Reneta

দেশে অসংখ্য নজির আছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে, রাজনৈতিক ভাবে কোথাও কাওকে হয়রানি করা হচ্ছে না।

তিনি বলেন অপরাধী মানেই দুর্বৃত্ত, দুর্বৃত্ত যে দলেরই হোক শাস্তির আওতায় আনতেই হবে।

এবার নাকি আন্দোলনের সুনামি হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব যা বলেন তা কি বিশ্বাস করেন?

তিনি আরো বলেন, সুনামি তো দূরের কথা, বিএনপির আন্দোলনের মরা গাঙে জোয়ারই তো আসে না!

বিএনপির রাজনীতিতে এখন ইউরোপের মত প্রচণ্ড খরা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলি বিধৌত বাংলায় নয়।

বিএনপির আন্দোলনের হাঁক-ডাক সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT