আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে বৈঠকে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন: আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তারা গুরুত্বহীন দলে পরিণত হবে।
রোববার ৯ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসনের ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক যে, দেশে যখন জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে, তখন তারা সংসদে নেই। আসলে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই কারণে তারা সংসদে থাকলেও কিছুদিন আগে পদত্যাগ করেছে। বিএনপি ভেবেছিল সরকারের মধ্যে কাঁপন তৈরি হবে, কিন্তু সরকারের কিছু হয়নি।
তিনি বলেন, টেলিভিশনে ক্যামেরা পার্সনদের ভূমিকা অসাধারণ। ক্যামেরা পার্সন যদি ছবি না নিয়ে আসে তাহলে রিপোর্টার নিউজ করতে পারবেন না। আবার যদি পত্রিকায় ছবিসহ নিউজ প্রকাশ হয়, তাহলে তার গুরুত্ব আলাদা হয়।






