চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না ভোটের প্রস্তাব দেয়নি বিএনপি: নজরুল ইসলাম খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

না ভোট নিয়ে বিএনপির কোনো প্রস্তাব ছিল না উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের পরিপ্রেক্ষিতে হয়েছে।

রোববার ১৭ আগস্ট বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।

নজরুল ইসলাম খান বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে। এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা (ইসি) সংশয় প্রকাশ করছে। এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমরা যারা রাজনীতি করি, আমাদেরও চেষ্টা করতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়।

তিনি বলেন, ইসি যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কনসার্ন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আসন ভাগাভাগি নিয়ে বিএনপিতে আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আসন ভাগাভাগি নিয়ে এখনো আমাদের দলের ভেতরে আলোচনা হয়নি। আসন নিয়ে আলোচনা হবে তফসিল ঘোষণার পরে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যেখানে ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা দিয়েছেন, সেখানে একটি দলের নেতারা কোন ক্ষমতায় বলেন, ভোট ফেব্রুয়ারিতে হবে না, সেটি তাদের জিজ্ঞেস করা উচিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নজরুল ইসলাম খাননা ভোটনির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT