রাজনীতি

হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচার চায় বিএনপি

বিক্ষোভরত বিএনপি সমর্থকরা রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিএনপি সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষের ছবি, যেখানে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেছে বিএনপি।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় নেতারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো অনেক পুলিশ কর্মকর্তারাও হত্যাকাণ্ডের নির্দেশ দাতা। তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহারের দাবি জানান সাইফুল আলম নীরব।

বিষয়:বিএনপি বিচারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…