চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
- সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A

রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবনে অভিযানে গেলে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে টার্গেট করে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করে ডিবি।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা এসে যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, এ জন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে যাওয়ামাত্রই ১৫-২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়। পরে কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েকশ’ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন।

তিনি বলেন, ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল, ডাল ও ইট পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া মামলা দায়ের করা হবে।

মহাসমাবেশকে কেন্দ্র করে তারা নাশকতা করতে চেয়েছিল কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন: তারা যদি মহাসমাবেশেই আসবে তাহলে রড ও ককটেল নিয়ে আসবে কেন। সমাবেশকে কেন্দ্র করে তাদের নাশকতার পরিকল্পনা ছিল কি না জানি না। তদন্ত করে দেখা হবে।

ককটেল বিস্ফোরণে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাকরাইলডিবিবিএনপি নেতাকর্মী আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT