চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাট-২ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৫:৫৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
জনপদ, জয়পুরহাট
A A
জয়পুরহাট-২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফর মনোনয়ন প্রত্যাহার। ছবি: প্রতিনিধি

জয়পুরহাট-২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফর মনোনয়ন প্রত্যাহার। ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি ) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে তার প্রার্থিতা প্রত্যাহার করেন।

প্রার্থিতা প্রত্যাহার শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, দলের প্রতি অনুগত হয়ে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আরও জানাচ্ছি, কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর উপজেলার আমার নির্বাচনী আসনের সাধারণ ভোটারদেরকে আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

জয়পুরহাট-২ আসন কালাই-ক্ষেতলাল আক্কেলপুর নির্বাচনী আসনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দলীয় অনুগত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুল বারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাজয়পুরহাটজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT