অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে তারা বলেছেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতোনা। মুসলিম ও গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে আসার আহবান জানিয়ে তারা বলেন সবসময় এমন অত্যাচারের প্রতিবাদ জানাবে বিএনপি।






