রাজনীতি

নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা, একমত বিএনপি

রাজনৈতিক নেতারা বৈঠকে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থাভোট ও অর্থবিল এই দুটি বিষয় ছাড়া অন্যন্য বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা, এনিয়ে রাজনৈতিক দলগুলো আজকের আলোচনায় একমত হয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। এ প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সহযোগিতা করছে, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। তবে অংশ নিতে দেখা যায়নি জামায়াতে ইসলামীর কোনো নেতাকে।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন আব্দুল মুয়ীদ চৌধুরী, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান প্রমুখ।

বিষয়:জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…