রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে আব্দুল্লাহপুর, মাতুয়াইল ও নয়াবাজারসহ বিভিন্ন স্থানে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। সে সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও আব্দুস সালাম আজাদসহ কমপক্ষে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া অবস্থান কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় গণতন্ত্র মঞ্চেরও ৩ জনকে আটক করা হয়েছে।






