একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য।
পদত্যাগের ঘোষণা দেওয়া ৭ সংসদ সদস্য হলেন: বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।
শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপির সংসদ সদস্যরা জানিয়েছেন: ই-মেইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ৭ সংসদ সদস্যই পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ শনিবার থাকায় অফিস কার্যক্রম বন্ধ। রোববার তারা স্বশরীরে পদত্যাগপত্র জমা দেবেন।








