চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১০:৫৮ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ১৫ মার্চ বিকেলে আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১–২২ (৫১ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারমিনের স্বামী ফাহিম হাসান বিকেল তিনটার দিকে বাইরে থেকে এসে বাসার দরজা বন্ধ দেখতে পান। পরে বিষয়টি বাড়িওয়ালাকে জানান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শারমিনকে মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে বিকেল চারটার দিকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ফাহিম হাসান জানান, সকালে মোবাইল ফোন কেনার জন্য তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে শারমিনের রক্তচাপ কম থাকায় তিনি একাই ঢাকায় যান। ঢাকায় থাকা অবস্থায় তিনি কয়েকবার শারমিনকে বার্তা পাঠালেও কোনো উত্তর পাননি। পরে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে বাড়িওয়ালাকে জানিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। তিনি আরও জানান, শারমিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভাড়া বাসারক্তাক্ত মরদেহ উদ্ধারলোকপ্রশাসন বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT