শিক্ষা

‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে রাস্তা অবরোধ

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে রাস্তা অবরোধের প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে রাস্তা অবরোধের জন্য জনসমাগম ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সার্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা, কর্মচারী ও সহায়ক কর্মচারীরা। দাবি না মানলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘেরাও করার হুমকি দেন তারা।

রোববার (১৪ জুলাই) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা মূল ফটকের সামনে সদরঘাটগামী রাস্তা অবরোধ করেন। রাস্তা অবরোধ করার কারণে সদরঘাটগামী সড়কে যানচলাচল স্থবির হয়ে পড়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কুচক্রি মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরবো না।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেয়া হয়েছে। আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। আমরা এই ধরনের কাজ যৌক্তিক সিদ্ধান্ত মানি না।

কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের ওরফে কাজী মনির বলেন, প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয় গুলোতে নাজেহাল ও হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোন অযৌক্তিক দাবি নয়। আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশ ডাক দিবো। শিক্ষকদের বুঝ দেয়া হয়েছে, তারা ক্লাসে ফিরলেও আমরা ফিরবো না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করবো আমরা।

বিষয়:জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যয় স্কিম বাতিলের দাবি রাস্তা অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…