রাজনীতি

বুধবার বিএনপির অবরোধ, বৃহস্পতিবার হরতাল

বিএনপি অবরোধের প্রতিবাদে বিশাল জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার বিএনপির অবরোধের প্রতিবাদে বিশাল জনসমাগমের ছবি, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে দাবিতে বুধবার অবরোধ এবং বৃহস্পতিবার হরতাল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ (২৭ নভেম্বর) সোমবার বিকেলে বিরোধী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী (২৯ নভেম্বর) বুধবার সকাল ৬টা থেকে (৩০ নভেম্বর) বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ এবং এরপর (৩০ নভেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।

বিষয়:অবরোধ বিএনপি হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…