কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ

রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছে কিশোরগঞ্জের মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছে স্থানীয় জনগণ, প্রতিবাদে সড়ক বন্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াতে ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকা এ অবরোধ কর্মসূচি পালন করে তারা।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করে বিএনপির নেতাকর্মীরা। তবে শহরে দোকানপাট খোলা রয়েছে। চলছে ছোট ছোট যানবাহন। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন।

বিষয়:কিশোরগঞ্জ জেলা বিএনপি বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…