চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এর নতুন সিজন ঘোষণায় নেটদুনিয়ায় উচ্ছ্বাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ৩০, মে ২০২৫
বিনোদন
A A

নেটফ্লিক্সের বহু আলোচিত থ্রিলার ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। প্রথম সিজনে সব শ্রেণির দর্শকদের মন জয় করা এই সিরিজটি ফিরছে ‘দ্বিতীয় সিজন’ নিয়ে! নেটফ্লিক্সের এমন ঘোষণায় দর্শকদের মধ্যে রীতিমত উন্মাদনা।

জাহান কাপুর আবারও ‘জেলার সাহেব’-এর চরিত্রে ফিরছেন! এটা নিয়ে বহু দর্শক ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন। জনপ্রিয় ক্রাইম থ্রিলার ব্ল্যাক ওয়ারেন্ট-এর দ্বিতীয় সিজন যে এবার আরো দুর্দান্ত হবে, সেই ইঙ্গিতও পাওয়া গেছে!

প্রথম সিজনে জাহানের শক্তিশালী অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এবার স্ট্রিমিং জায়ান্ট তাদের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিজন ২-এ তার প্রত্যাবর্তনের কথা নিশ্চিত করলো।

নতুন এই সিজন কী নিয়ে, এ নিয়েই এখন চলছে তুমুল কথাবার্তা। সিজন ২-এ তিহার জেলের ইতিহাস থেকে নেওয়া আরেকটি বাস্তব ও উত্তেজনাপূর্ণ কেস দেখা যেতে পারে—হয়তো কোনও কুখ্যাত বন্দি বা রাজনৈতিক ষড়যন্ত্র জেলের অভ্যন্তরে ঘটছে, যেখানে আবারও জেলারের নজরদারিতে সব কিছু চলবে। এমন গুঞ্জনই চলছে ভক্ত অনুরাগীদের মধ্যে।

আবার অনেকে বলছেন, সিজন ১-এর আলোচিত বিকিনি কিলার কেসের বিচার ও গ্রেপ্তার পরবর্তী প্রভাব সিজন ২-এ উঠে আসতে পারে। সিজন ১-এ যেসব প্রশ্ন বা ষড়যন্ত্র পুরোপুরি প্রকাশ পায়নি, এবার সেগুলোর গভীরে যাওয়া হতে পারে। তবে সিজন-২ এর প্লট নিয়ে যা যা এখন পর্যন্ত বলা হচ্ছে, তার সবই অনুমান।

জেলের ভেতর অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির ইঙ্গিতও ছিল আগের সিজনে। সুতরাং এবার তিনি পড়বেন আরও কঠিন ও রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিবেশে, যেখানে কাউকে বিশ্বাস করাই হয়ে উঠবে কঠিন। এমনটাও বলছেন কেউ কেউ।

Reneta

এখন দেখার বিষয়, জাহান কাপুর নতুন কী চমক দেখান ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর নতুন সিজনে। নেটফ্লিক্স জানিয়েছে, খুব শিগগির সিরিজটির দ্বিতীয় সিজন দেখতে পারবেন দর্শক। ঘোষণার দিনে জেলার জাহান কাপুরের একটি পোস্টারও উন্মোচন করেছে নেটফ্লিক্স!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাহান কাপুরনেটফ্লিক্সব্ল্যাক ওয়ারেন্টসিরিজহিন্দি সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান

মে ৯, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, নতুন নীতিতে নর্থ কোরিয়া

মে ৯, ২০২৬

বড় সম্ভাবনা জাগিয়ে ৪১৩ রানে থামল বাংলাদেশ

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির যুগ শুরু: মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT