চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছে ‘ব্ল্যাক অ্যাডাম’, অগ্রীম টিকেট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২২
বিনোদন
A A
ব্ল্যাক অ্যাডাম সিনেমার চরিত্রের দৃশ্য, এক শক্তিশালী সুপারহিরো. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে এ ছবি নিয়ে।

দর্শকদের চাহিদার কারণে এরইমধ্যে ছবির অগ্রীম টিকেট বিক্রিও শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। অনলাইনে এবং হল কাউন্টারে টিকেট পাওয়া যাচ্ছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রটি।

Banglabid

প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার পারদ উপরে উঠতে শুরু করেছে। এ ছবির সবচেয়ে বড় আকর্ষণ এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে আবির্ভূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়েইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো ছবিতে দেখা যাবে তাকে।

এ ছাড়াও ছবিটির আরও একটি বড় চমক এতে দেখা যাবে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে। ডিসি কমিকসের সুপারহিরো সিরিজের শাজামের প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি। তবে ছবিটিতে জনপ্রিয় এ চরিত্রকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পরিচালক জাউমি কোলেট।

এদিকে, সিনেমাটিতে আরেকজন সুপারহিরোকে দেখা যেতে পারে বলে জানা গেছে। সম্প্রতি নিউ ইয়র্কে ছবির প্রিমিয়ারের আগে এমনটাই আভাস দিয়েছেন মুখ্য চরিত্রে অভিনয় করা ডোয়াইন জনসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ডোয়াইন জনসনদ্য রকব্ল্যাক অ্যাডামশাজামসিনেমাস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু একাডেমির নতুন মহাপরিচালক আনজীর লিটন

পরবর্তী

রেকর্ড ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩

পরবর্তী

রেকর্ড ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩

রেজওয়ানা চৌধুরী বন্যাLifetime Achievement Award গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজীবন সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT